ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

হজ ফাইন্যান্স কোম্পানীর ১৩১তম পর্ষদ সভা অনুষ্ঠিত

হজ ফাইন্যান্স কোম্পানীর ১৩১তম পর্ষদ সভা অনুষ্ঠিত

সম্প্রতি হজ্ব ফাইন্যান্স কোম্পানী পিএলসি (বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরিয়াহ্ ভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান)-এর পর্ষদ সভা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এ এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় পরিচালক মো. সাঈদ আহাম্মেদ, মো. রমজান বাহার, স্বতন্ত্র পরিচালক এবং ভার্চুয়ালি মালয়েশিয়ান পরিচালক আহমেদ রুস্তম বিন আলি, মোহাম্মাদ সাবরি বিন জাহিয়া, আব্দুল হালিম বিন এলিয়াস, প্রধান নির্বাহী মো. শফিকুর রহমান এবং কোম্পানী সেক্রেটারি মো. মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়িক পর্যালোচনাসহ আমানত ও বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত