
আবাসিক এলাকায় বাণিজ্যিকভাবে গ্যারেজ পরিচালনা করায় সেটি সিলগালা করার পাশাপাশি মামলার মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেনের ১২৪ নম্বর হোল্ডিংয়ে এ অভিযান পরিচালনা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খান।
অভিযান বিষয়ে
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ১৯ নম্বর ওয়ার্ডের নিউ ইস্কাটন গার্ডেনের ১২৪ নম্বর হোল্ডিংয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। পুরাতন মেরামতযোগ্য ও রং করার জন্য রাখা সব গাড়ি বের করে দিয়ে গ্যারেজটি সিলগালা করা হয়।