ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

বিমানবন্দর থেকে দ্রুত পণ্য খালাসের নির্দেশ

বিমানবন্দর থেকে দ্রুত পণ্য খালাসের নির্দেশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ১৮ অক্টোবর সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে আমদানিকৃত পণ্য দ্রুত খালাসের ব্যবস্থা নিতে জরুরি বৈঠক করেছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। গত সোমবার বিজিএমইএ পরিচালক ফয়সাল সামাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকা কাস্টম হাউসের কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের উপস্থিতিতে কাস্টম হাউসের সম্মেলন কক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিশনার আমদানিকারক ও তাদের প্রতিনিধি (সিএন্ডএফ এজেন্ট) দের প্রতি আহ্বান জানান, বন্দরে পণ্য অবতরণের আগে প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত রাখতে এবং সম্ভব হলে একই দিনে ডেলিভারি গ্রহণ করতে। তিনি জানান, পর্যাপ্ত সংরক্ষণ ও নিরাপত্তার অভাবে আমদানিকৃত পণ্য ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে খালাস করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত