
এনসিসি ব্যাংক ও মাস্টারকার্ড একটি কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে এক্সক্লুসিভ প্রিমিয়াম কার্ড পোর্টফোলিও উদ্বোধন করেছে, যা গ্রাহকদের উন্নত আর্থিক সুবিধা এবং বিশ্বমানের কার্ডের সেবা প্রদান করবে। উভয় প্রতিষ্ঠানের যৌথ সহযোগিতায় উদ্বোধনকৃত কার্ডটি বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই পোর্টফোলিওতে তিনটি প্রিমিয়াম কার্ড অর্ন্তভূক্ত রয়েছে- মাল্টিকারেন্সি বিজনেস ডেবিট কার্ড, মাল্টিকারেন্সি প্লাটিনাম ডেবিট কার্ড এবং টাইটানিয়াম ক্রেডিট কার্ড। গ্রাহকদের পরিবর্তিত চাহিদা বিবেচনায় তৈরিকৃত এই কার্ডগুলোতে রয়েছে কনট্যাক্টলেস পেমেন্ট প্রযুক্তি, ডুয়াল কারেন্সি সুবিধা এবং উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য, যা দেশি ও আন্তর্জাতিক লেনদেনে একটি সহজ ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করবে। কার্ডহোল্ডাগণ লাইফস্টাইল, ভ্রমণ ও ডাইনিংসহ নানা এক্সক্লুসিভ সুবিধা উপভোগ করতে পারবেন, পাশাপাশি বাংলাদেশে মাস্টারকার্ডের ৯,৫০০-এরও বেশি পার্টনার মার্চেন্ট আউটলেটে সারাবছর আকর্ষণীয় অফার ও মূল্যছাড় এবং বিশ্বব্যাপী এটিএম ব্যবহারের সুবিধা পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী; এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন; মাস্টারকার্ড দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগরওয়াল; এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালকরা মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমান; মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল; ডিরেক্টর জাকিয়া সুলতানা; লিড মার্চেন্ট অ্যান্ড কমার্স জুবায়ের হোসেন, আইটি কনসালট্যান্টস পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ওসমান হায়দারসহ বাংলাদেশ ব্যাংক, এনসিসি ব্যাংক, মাস্টারকার্ড এবং আইটি কনসালট্যান্টস পিএলসি এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি