
আইএফআইসি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গত মঙ্গলবার দায়িত্ব গ্রহণ করেছেন শেখ আকতার উদ্দীন আহমেদ। দীর্ঘ ২৭ বছরের দেশীয় ও বৈদেশিক ব্যাংকিং অভিজ্ঞতা সম্পন্ন আকতার উদ্দীন আহমেদ ১৯৯৮ সালে ন্যাশনাল ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনের শুরুতেই তিনি জেনারেল ব্যাংকিং, ক্রেডিট ম্যানেজমেন্ট, বৈদেশিক মুদ্রা লেনদেন এবং ফরেন রেমিট্যান্স কার্যক্রমে দৃঢ় ভিত্তি গড়ে তোলেন। পরবর্তী সময়ে শাখা ও প্রধান কার্যালয়ের বিভিন্ন নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালনকালে তিনি ধারাবাহিকভাবে অপারেশনাল উৎকর্ষতা ও কৌশলগত দূরদর্শিতার পরিচয় দেন। দেশের বাইরে তিনি এক দশকেরও বেশি সময় চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে দেশব্যাপী ফরেন রেমিটান্স কার্যক্রম সফলভাবে পরিচালনা, শাখা সম্প্রসারণ এবং বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তোলায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দেশে ফিরে তিনি ন্যাশনাল ব্যাংক পিএলসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিভিশনের প্রধানের দায়িত্বের পাশাপাশি উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি