ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল

দেশে ব্যবহৃত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। চলতি মাসের জন্য লিটারে দুই টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ, যা গতকাল সোমবার থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমা বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। এই লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ডিসেম্বর মাসে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ডিজেল প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা বৃদ্ধি করে ১০৪ টাকা, অকটেন ১২২ টাকা থেকে ২ টাকা বৃদ্ধি করে ১২৪ টাকা, পেট্রোল ১১৮ টাকা থেকে ২ টাকা বৃদ্ধি করে ১২০ টাকা সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত