ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

পোশাক সোর্সিং বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে পোলিশ জায়ান্ট

পোশাক সোর্সিং বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে পোলিশ জায়ান্ট

বিশ্বখ্যাত পোলিশ পোশাক ব্র্যান্ড, এলপিপি এসএ বাংলাদেশ থেকে পোশাক সোর্সিং উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছে। ব্র্যান্ডটির প্রকিউরমেন্ট ডিরেক্টর জোয়ানা সিকোরস্কা বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন। গতকাল মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজধানীর উত্তরাস্থ বিজিএমইএ কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বিজিএমইএ-র পক্ষ থেকে আলোচনায় অংশ নেন সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক মো. হাসিব উদ্দিন, পরিচালক নাফিস-উদণ্ডদৌলা এবং পরিচালক জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত