ঢাকা সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে দেশে এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে। তাই কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘খুচরা পর্যায়ে এলপিজির বাজার স্বাভাবিকের তুলনায় ঊর্ধ্বমুখী। বিষয়টি লক্ষ্য করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সংশ্লিষ্ট বিভাগের সচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন।’ বৈঠকে পরিস্থিতি বিস্তারিত পর্যালোচনা করা হয়। এলপিজির বাজার স্বাভাবিক করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গতকাল বিকাল ৩টায় মন্ত্রণালয়ে এলপিজি অনার্স অ্যাসোসিয়েশনের নেতারা এবং এলপিজি অপারেটরদের সঙ্গে জ্বালানি বিভাগের সচিবের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চলমান সংকট বিষয়ে আলোচনা করে নিম্নরূপ পর্যবেক্ষণ উঠে আসে- দেশে এলপিজি গ্যাসের পর্যাপ্ত মজুত রয়েছে, স্থানীয় খুচরা বিক্রেতারা বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে, বিশ্ববাজারে মূল্য বৃদ্ধি, জাহাজ সংকট এবং কিছু কার্গোর ওপর অবরোধ আরোপের কারণে আমদানির ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫ এর নভেম্বর মাসে এলপিজি আমদানির পরিমাণ ছিল ১ লাখ ৫ হাজার মেট্রিক টন। অথচ ২০২৫ এর ডিসেম্বর মাসে আমদানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার মেট্রিক টন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত