
বাংলাদেশ কৃষি ব্যাংকের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকি ব্যবস্থাপনা ও কৌশলগত নিরাপত্তা পরিকল্পনাকে আরও আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্যে অভিজ্ঞ নিরাপত্তা ও ব্যাংকিং খাতের পেশাজীবী মেজর সরকার তারেক আহমেদ (অব.) বাংলাদেশ কৃষি ব্যাংকে প্রধান নিরাপত্তা উপদেষ্টা পদে গত মঙ্গলবার যোগদান করেছেন।
মেজর সরকার তারেক আহমেদ (অব.) বাংলাদেশ সেনাবাহিনীতে ২৮তম বিএমএ লং কোর্সে যোগদান করেন। তিনি রাষ্ট্রপতি গার্ড রেজিমেন্ট, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্বে নিয়োজিত ছিলেন এবং ২০১০ সালে ব্যক্তিগত কারণে অবসর গ্রহণ করেন। তিনি ইতোপূর্বে রূপালী ব্যাংক পিএলসি, সোনালি ব্যাংক পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং ব্র্যাক ব্যাংক পিএলসিতে প্রধান নিরাপত্তা কর্মকর্তা (Chief Security Officer–CSO) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ব্র্যাক ব্যাংক পিএলসিতে সিনিয়র ম্যানেজার হিসেবে লিগ্যাল সাপোর্ট, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট (SAM), ব্রাঞ্চ রিস্ক ম্যানেজমেন্ট এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে দায়িত্ব পালন করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি