ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সাউথইস্ট ব্যাংকের ‘জেপি মরগান অ্যাওয়ার্ড’ অর্জন

সাউথইস্ট ব্যাংকের ‘জেপি মরগান অ্যাওয়ার্ড’ অর্জন

সাউথইস্ট ব্যাংক পিএলসি যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংক জেপি মরগান চেজ ব্যাংক, এনএ’র ‘দ্য ২০২৫ ইউএস ডলার ক্লিয়ারিং এলিট কোয়ালিটি রিকগনিশন অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অব বেস্ট-ইন-ক্লাস’ পুরস্কার অর্জন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এমএ কাশেম। এছাড়াও উক্ত অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক, বিভাগীয় প্রধান এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এমএ কাশেম জেপি মরগান চেজ ব্যাংক এনএ’র বাংলাদেশ প্রতিনিধি কার্যালয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অব ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ট্রেজারি সার্ভিস, সাজ্জাদ আনামের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত