ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ইউনিসফট সিস্টেমস লিমিটেডের সঙ্গে এনসিসি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

ইউনিসফট সিস্টেমস লিমিটেডের সঙ্গে এনসিসি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

এনসিসি ব্যাংক দেশের সব শাখায় ডিজিটাল লোন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে, যা ব্যাংকের চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অত্যাধুনিক এ সিস্টেমটি ডিজাইন ও বাস্তবায়ন করেছে শীর্ষস্থানীয় প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইউনিসফট লিমিটেড। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম এবং ইউনিসফট সিস্টেমস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু মোস্তফা চৌধুরী সুজন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন। এসময় এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ এবং মো. হাবিবুর রহমান; এসইভিপি ও আইসিসি প্রধান মোহাম্মদ মোরশেদুল কাদের খলিলি; এসভিপি ও হেড অব আইসিটি ডিভিশন মো. সাজ্জাদুল ইসলাম; এসভিপি ও সিএডি প্রধান মুহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ রিটেইল ব্যাংকিং ও সিআরএম রিটেইল বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ইউনিসফট সিস্টেমস লিমিটেডের জাভা সফটওয়্যার বিভাগের প্রজেক্ট ম্যানেজার তাজকিয়া তাসনিম ও বিজনেস টিমের সদস্য মোহাম্মদ নাসিম উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত