ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

এনসিসি ব্যাংকের কার্ডে সাইমন বীচ রিসোর্ট এবং সাইমন হেরিটেজে বিশেষ ছাড়

এনসিসি ব্যাংকের কার্ডে সাইমন বীচ রিসোর্ট এবং সাইমন হেরিটেজে বিশেষ ছাড়

এনসিসি ব্যাংক সম্প্রতি কক্সবাজারের প্রিমিয়াম পাঁচ তারকা সাইমন বীচ্ রিসোর্ট এবং সাইমন হেরিটেজের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় এনসিসি ব্যাংকের সিগনেচার ও প্লাটিনাম ক্রেডিট কার্ডধারীরা উক্ত রিসোর্টসমূহে নির্বাচিত প্যাকেজ ও ফুড অ্যান্ড বেভারেজ সেবায় বিশেষ ছাড়সহ বিভিন্ন লাইফস্টাইল সুবিধাসমূহ উপভোগ করতে পারবেন।

এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম এবং সাইমন বীচ্ রিসোর্ট এবং সাইমন হেরিটেজের ব্যবস্থাপক ও হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. আহসানুল হোসেন (আহসান) স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকরা মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ এবং মো. হাবিবুর রহমান; ভিপি ও হেড অব কার্ডস মো. মাহমুদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত