ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বাণিজ্য চুক্তি নিয়ে ‘টালবাহানা করা’ দেশগুলোকে হুমকি ট্রাম্পের

বাণিজ্য চুক্তি নিয়ে ‘টালবাহানা করা’ দেশগুলোকে হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপ করা বৈশ্বিক শুল্ক স্থগিত করার পর, দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ‘টালবাহানা করা’ দেশগুলোর উপর উচ্চহারে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছর ট্রাম্প আরোপিত বেশিরভাগ শুল্ক বাতিলের সিদ্ধান্ত আসার পর শুল্ক ও বাণিজ্য চুক্তির কী হবে- বিশ্বের বিভিন্ন দেশ যখন তা মূল্যায়ন করছে; এমন সময়েই এই সতর্কবার্তা দিলেন তিনি। গত সোমবার ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানিয়েছে যে তারা গ্রীষ্মে সম্পাদিত একটি চুক্তির অনুমোদন স্থগিত করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত