ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ধানমন্ডির সীমান্ত সম্ভার ও সীমান্ত স্কয়ারে পূবালী ব্যাংকের বুথ উদ্বোধন

ধানমন্ডির সীমান্ত সম্ভার ও সীমান্ত স্কয়ারে পূবালী ব্যাংকের বুথ উদ্বোধন

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করার লক্ষ্যে ঢাকার ধানমন্ডিস্থ সীমান্ত সম্ভার ও সীমান্ত স্কয়ারে ‘ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন’ বুথ উদ্বোধন করেছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট, কার্ড ব্যবহার এবং বাংলা কিউআর (ইধহমষধ ছজ) সেবার সুবিধা সম্পর্কে সরাসরি ধারণা প্রদান ও সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক একেএম আব্দুর রকীব। এসময় আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক ও সিএফও মোহাম্মদ লিটন মিয়া এফসিএ, উপ-মহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশন প্রধান মো. রবিউল আলম, ধানমন্ডি শাখা ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক নিগার সুলতানা, সোনারগাঁও জনপথ শাখা ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক মো. হাফিজুর রহমান সরদার, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত