ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সংযুক্ত আরব আমিরাত-বাংলাদেশ যৌথ উদ্যোগে এক কোটি ডলার বিনিয়োগ

সংযুক্ত আরব আমিরাত-বাংলাদেশ যৌথ উদ্যোগে এক কোটি ডলার বিনিয়োগ

বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি ফাইবার রিইনফোর্সড পলিমার কম্পোজিট প্রোডাক্টস, স্টিল ফ্রেম এবং এক্সেসরিজ উৎপাদনকারী কারখানা স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর সঙ্গে লিজ চুক্তি স্বাক্ষর করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ইন্টিগ্রেটেড কম্পোজিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড’। প্রতিষ্ঠানটি ফাইবার রিইনফোর্সড পলিমার দিয়ে আধুনিক বাথটাব, যাকুজ্জি, প্যানেল ট্যাংক তৈরি করবে এবং এসব তৈরির জন্য সব ধরনের ফাইবার রিইনফোর্সড পলিমার কম্পোজিট পণ্য এবং এক্সেসরিজ, মোল্ড ও প্যাটার্ন তৈরি করবে। জাহাজ নির্মাণ ও ক্রুজ শিল্পে বিদ্যমান উল্লেখযোগ্য চাহিদা পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠানটি বছরে ৬ হাজার ১৭৪ মেট্রিক টন পণ্য উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে, যার অধিকাংশই দুবাইয়ে রপ্তানি করা হবে। এই বিনিয়োগ দেশের শিল্প খাতে বৈচিত্র্য আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা প্রথাগত খাতের বাইরে বিশেষায়িত কম্পোজিট খাতের দিকে সূচনা করবে। ১ কোটি মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে এই কোম্পানি ৯০৬ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত