ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ডিজিটাল রূপান্তরে যৌথভাবে কাজ করবে ট্রাস্ট ব্যাংক ও গ্রামীণফোন

ডিজিটাল রূপান্তরে যৌথভাবে কাজ করবে ট্রাস্ট ব্যাংক ও গ্রামীণফোন

ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং গ্রামীণফোন ডিজিটাল রূপান্তর কার্যক্রমে যৌথভাবে কাজ করার লক্ষ্যে একমত হয়েছে। এই সহযোগিতার মাধ্যমে প্রযুক্তিগত অবকাঠামো শক্তিশালীকরণ এবং গ্রাহকদের জন্য মূল্য সংযোজনমূলক সেবার মানোন্নয়ন করা হবে। এর ফলে ট্রাস্ট ব্যাংকের সম্মানিত গ্রাহকরা আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল পেমেন্ট সেবা উপভোগ করতে পারবেন। সম্প্রতি ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমানের নেতৃত্বে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন ডিজিটাল পেমেন্ট সমাধান প্রবর্তনের কৌশল নির্ধারণ করেন। এই সহযোগিতার আওতায় উভয় প্রতিষ্ঠান প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী পণ্য ও সেবা চালু করবে, গ্রাহককেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করবে এবং নিরাপদ, দ্রুত ও সহজলভ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করবে। এর মাধ্যমে গ্রাহকরা যে কোনো স্থান থেকে এবং যে কোনো সময়ে সহজে ব্যাংকিং সেবা গ্রহণ করতে সক্ষম হবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত