ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

মার্চের ৩ দিনে রেমিট্যান্স প্রবাহ ১০১ শতাংশ বৃদ্ধি

মার্চের ৩ দিনে রেমিট্যান্স প্রবাহ ১০১ শতাংশ বৃদ্ধি

চলতি অর্থবছরের মার্চ মাসের প্রথম তিন দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ে তুলনায় ১০১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময় প্রবাসীরা দেশে ৫৭৫ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন। গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৬ মিলিয়ন মার্কিন ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ৩ মার্চ পর্যন্ত প্রবাসীরা ২৩ হাজার ২৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৮ হাজার ৭৭৫ মিলিয়ন মার্কিন ডলার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত