ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

এক লাফে ভরিতে স্বর্ণের দাম কমল ৯ হাজার টাকা

* টানা ছয় দফা বাড়ানোর পর এখন স্বর্ণের দাম কমানো হলো প্রতি ভরিতে ৯ হাজার ২৪১ টাকা
এক লাফে ভরিতে স্বর্ণের দাম কমল ৯ হাজার টাকা

টানা ছয় দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ৯ হাজার ২১৪ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান এর আগে গত মঙ্গলবার সকাল ১০টা থেকে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় তিন হাজার ৩২৪ টাকা। তার আগে আরও পাঁচ দফা স্বর্ণের দাম বাড়ানো হয়। টানা ছয় দফা বাড়ানোর পর এখন স্বর্ণের দাম কমানো হলো।

এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ আট হাজার ৭৪৮ টাকা কমিয়ে দুই লাখ ৫৬ হাজার ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ সাত হাজার ৫২৩ টাকা কমিয়ে নতুন দাম দুই লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ছয় হাজার ৫৯০ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা। এর আগে গতকাল সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের তিন হাজার ৩২৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় দুই লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের তিন হাজার ৯১ টাকা বাড়িয়ে দুই লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দুই হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে দুই লাখ ২৬ হাজার ৯৮১ টাকা নির্ধারণ করা হয়।

আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় এক লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকা। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই স্বর্ণ বিক্রি হয়েছে। এখন স্বর্ণের দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ছয় হাজার ৫৩২ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬৪২ টাকা কমিয়ে ছয় হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫২৫ টাকা কমিয়ে পাঁচ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪০৪ টাকা কমিয়ে চার হাজার ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত