
সোনালী ব্যাংক পিএলসির টাঙ্গাইলের সখিপুর শাখা ভবনের আধুনিকায়ন কাজ সম্পন্ন ও এটিএম বুথ সেবা চালু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান ফিতা কেটে সখিপুর শাখার আধুনিকায়ন ও এটিএম বুথের উদ্বোধন করেন। এসময় জেনারেল ম্যানেজার’স অফিস ঢাকা নর্থের জেনারেল ম্যানেজার ইনচার্জ মো. মাহফুজুর রহমান, প্রিন্সিপাল অফিস টাঙ্গাইলের ডেপুটি জেনারেল ম্যানেজার এসএম হাবিবুর রহমান, প্রিন্সিপাল অফিস ঘাটাইলের ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ খোরশেদ আলম খান, টাঙ্গাইল অঞ্চলের বিভিন্ন নির্বাহী, সখিপুর শাখার কর্মকর্তা ও গ্রাহকসহ বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি