ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

জনতা ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস পালিত

জনতা ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ের নারীকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে জনতা ব্যাংক পিএলসি। ‘আজকের পদক্ষেপ, আগামী দিনের ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএমডি কাজী আবদুর রহমান ও মো. ফয়েজ আলম উপস্থিত ছিলেন। এ সময় নারী নির্বাহী ও কর্মকর্তাদের পাশাপাশি প্রধান কার্যালয়ের অন্যান্য নির্বাহী-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান দেশের নারীদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি এবং ক্রীড়া চর্চায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান। ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান বলেন, নারীদের জন্য বিশেষ কিছু সার্ভিস চালু আছে জনতা ব্যাংকে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত