ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভিন্ন কর্মসূচি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভিন্ন কর্মসূচি

‘আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। গত রোববার এ উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে উপস্থিত নারী কর্মীদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। বক্তব্যে তিনি নারীর অধিকার, সমতা এবং ক্ষমতায়নের বিষয়টি আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব বৃদ্ধিতে অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম ও মোহা. খালেদুজ্জামানসহ বিভিন্ন স্তরের নারী কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত