
পবিত্র রমজান মাস ঘিরে দেশজুড়ে আবারও জমে উঠেছে উৎসবের বাজার। ঈদুল ফিতরকে সামনে রেখে পোশাক, জুতা ও দৈনন্দিন গৃহস্থালি পণ্যের পাশাপাশি এবারও গৃহস্থালি ইলেকট্রনিক্স বিশেষ করে রেফ্রিজারেটর বা ফ্রিজ কেনায় বেড়েছে ক্রেতাদের আগ্রহ। বাজার সংশ্লিষ্টদের ভাষ্য, রমজান শুরুর পর থেকেই পরিবারে খাদ্য সংরক্ষণ, ইফতার ও সেহরির প্রস্তুতি, অতিথি আপ্যায়ন এবং ঈদ-পরবর্তী ব্যবহার সব মিলিয়ে নতুন ফ্রিজ কেনার প্রবণতা বাড়ে। এই মৌসুমী চাহিদার কেন্দ্রেই রয়েছে দেশের ইলেকট্রনিক্স খাতের অন্যতম পরিচিত এবং নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুমে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, ফেনী, নরসিংদী, বগুড়া ও অন্যান্য জেলা শহরের শোরুমগুলোতেও একই চিত্র দেখা যাচ্ছে বলে বিক্রয়-সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাদের ভাষ্য মতে, ক্রেতারা এখন শুধু ‘একটি ফ্রিজ’ কিনতে চান না; তারা বিদ্যুৎ সাশ্রয়ী, নির্ভরযোগ্য, নান্দনিক ডিজাইনের এবং প্রযুক্তিসম্পন্ন এমন একটি পণ্য খুঁজছেন, যা দীর্ঘমেয়াদে ব্যবহারযোগ্য এবং বিক্রয়োত্তর সেবাও নিশ্চিন্ত রাখবে। এই চাহিদার জায়গাতেই ওয়ালটন নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি