
প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী উদ্যোক্তাদের ইক্যুইটি বিনিয়োগ সহজলভ্য করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসিতে অর্থ স্থানান্তরে চেক হস্তান্তর করেছে এসবিএসি ব্যাংক পিএলসি। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টে পরিচালক (এসএমইএসপিডি) নওশাদ মোস্তাফার নিকট এসবিএসি ব্যাংকের বিনিয়োগযোগ্য তহবিলের ২ কোটি ৫৮ লাখ টাকার বেশি মূল্যমানের চেক প্রদান করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম। এ সময়ে এসবিএসি ব্যাংকের ইভিপি ও হেড অব ক্রেডিট মোহাম্মদ আব্দুল মান্নানসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি