
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আজ বুধবার থেকে ১০দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন, পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান।
তিনি জানান, আজ বুধবার থেকে ২৭ মার্চ (শুক্রবার) পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে সবধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ২৮ মার্চ (শনিবার) থেকে বন্দরের কার্যক্রম যথারীতি চালু হবে। সোনামসজিদ স্থলবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ১০ দিন বন্ধের সময় কিছু অভ্যন্তরীণ পণ্য লোড-আনলোড, পরিবহনসহ অন্যান্য কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।