ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর

২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর

ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইনে গাজীপুর, নীলফামারী, টাঙ্গাইল ও সিলেটের বিভিন্ন অঞ্চলের আরও ২৭ জন ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহারের ফ্রিজ, টিভিসহ বিভিন্ন পণ্য তুলে দেওয়া হয়েছে। উপহারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন গাজীপুরের চার, নীলফামারীর ১০, টাঙ্গাইলের পাঁচ এবং সিলেটের আটজন ক্রেতা। উল্লেখ্য, দেশজুড়ে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩। ক্যাম্পেইনের আওতায় রেজিস্ট্রেশনের মাধ্যমে ওয়ালটন পণ্য কিনে গ্রাহকরা পাচ্ছেন কোটি কোটি টাকার পণ্য ফ্রি ও ক্যাশ ভাউচার সুবিধা। গত বছরের ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া ক্যাম্পেইনের এই সিজনে দেশব্যাপী ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে পণ্য কিনে ক্রেতারা পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তির সাইড-বাই-সাইড রেফ্রিজারেটর, এসি, টিভি, ওয়াশিং মেশিন, ওভেনসহ বিভিন্ন ধরনের পণ্য ফ্রি এবং নিশ্চিত উপহার। সারা দেশে প্রতিদিন অসংখ্য ক্রেতার হাতে উপহারের ফ্রি পণ্য তুলে দিচ্ছে ওয়ালটন কর্তৃপক্ষ। ওয়ালটন পণ্যের ক্রেতারা ঈদুল ফিতর পর্যন্ত ক্যাম্পেইনের এই সুবিধা পাবেন। সম্প্রতি গাজীপুর, নীলফামারী, টাঙ্গাইল ও সিলেটে অনুষ্ঠিত পৃথক পৃথক অনুষ্ঠানে ক্রেতাদের হাতে ওয়ালটনের উপহার পাওয়া পণ্য আনুষ্ঠানিকভাবে তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। চিত্রনায়ক আমিন খানের হাত থেকে ওয়ালটনের উপহার পেয়ে আনন্দে আপ্লুত তারা। তাদের পরিবারে বইছে আনন্দের বন্যা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত