ঢাকা বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

মা ও শিশুর স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নে রেড ক্রিসেন্ট সোসাইটিকে সহায়তা ইবিএলের

মা ও শিশুর স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নে রেড ক্রিসেন্ট সোসাইটিকে সহায়তা ইবিএলের

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে দেশের বিভিন্ন স্থানে নির্বাচিত মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের কার্যকারিতা উন্নয়নে সহায়তা করবে। সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠিত উভয় পক্ষ এদতসংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই উদ্যোগের অধীনে, দেশের গ্রামীণ, প্রত্যন্ত এবং দুর্যোগপ্রবণ এলাকা যেখানে মানসম্পন্ন স্বাস্থ্যসেবার সীমিত সুযোগ রয়েছে এমন স্থানে রেড ক্রিসেন্ট পরিচালিত চারটি গ্রামীণ মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান উন্নয়ন করা হবে। এই কেন্দ্রগুলো কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং দিনাজপুরে অবস্থিত। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উদ্যোগ সহায়তা হিসেবে ইবিএল প্রশাসন বিভাগ প্রধান মেজর মো. আব্দুস সালাম, পিএসসি (অব.) একটি চেক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম আশরাফ আলম, এনডিসি-কে হস্তান্তর করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত