ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

এমএফএস সেবা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল প্রাইম ব্যাংক

এমএফএস সেবা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল প্রাইম ব্যাংক

দেশে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পরিচালনা করতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেয়েছে প্রাইম ব্যাংক পিএলসির সহযোগী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড। ফলে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে নিজস্ব এমএফএস ব্র্যান্ড চালু করার পথ প্রশস্ত হলো। এই অনুমোদনের মাধ্যমে প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড দেশের ডিজিটাল আর্থিক খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে কাজ করবে। প্রতিষ্ঠানটি প্রচলিত প্রতিযোগিতার বাইরে গিয়ে একটি সহযোগিতামূলক বাজার পরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে আর্থিক সচেতনতা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হবে। ডিজিটাল নিরাপত্তা ও ব্যবহারবান্ধব সেবার মাধ্যমে প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড নিজেকে গ্রাহকদের ‘ডিজিটাল অভিভাবক’ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এর মাধ্যমে ব্যাংকবহির্ভূত জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং সব শ্রেণির মানুষকে নিরাপদ ও আত্মবিশ্বাসের সঙ্গে ক্যাশলেস অর্থনীতিতে অংশগ্রহণে সক্ষম করে তোলা লক্ষ্যে কাজ করবে প্রতিষ্ঠানটি। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত