ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

হরমুজ সংকটে তেলের উৎপাদন কমাতে বাধ্য হয়েছে কুয়েত

হরমুজ সংকটে তেলের উৎপাদন কমাতে বাধ্য হয়েছে কুয়েত

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় অপরিশোধিত তেল উৎপাদন কমাতে বাধ্য হয়েছে কুয়েত। গত মঙ্গলবার কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, এই গুরুত্বপূর্ণ নৌপথে হামলা ও নিরাপত্তা ঝুঁকির কারণে উৎপাদন হ্রাস করা হয়েছে। পরিস্থিতিকে গুরুতর উত্তেজনা বলে তা বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে বলে উল্লেখ করেছে কুয়েত। তবে যুদ্ধ পরিস্থিতির অবসান হলে দ্রুত উৎপাদন পুনরায় শুরু করা সম্ভব হবে বলে জানায় কেপিসি। পূর্ণ সক্ষমতায় ফিরতে প্রায় ৩ থেকে ৪ মাস সময় লাগতে পারে। সংস্থাটি নতুন উৎপাদনের পরিমাণ প্রকাশ না করলেও জানা গেছে, গত ১০ মার্চ কুয়েত দৈনিক উৎপাদন প্রায় ৫ লাখ ব্যারেলে নামিয়ে আনে, যেখানে যুদ্ধ শুরুর আগে তা ছিল ৩০ লাখ ব্যারেলেরও বেশি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল পরিবহন হয়। মার্চের শুরু থেকে এ পথ কার্যত বিঘ্নিত হওয়ায় জাহাজ চলাচলের খরচ বেড়েছে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত