
সীমান্ত ব্যাংক এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স¦াক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে সীমান্ত ব্যাংকের সব ক্রেডিট কার্ড হোল্ডাররা আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সুরক্ষা সুবিধার আওতায় আসবেন। যেকোন জরুরী পরিস্থিতিতে ক্রেডিট কার্ডহোল্ডারের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে ক্রেডিট শিল্ড ইন্স্যুরেন্স। সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আজীম এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ্ সগিরুল ইসলাম (অব.) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় সীমান্ত ব্যাংকের হেড অব বিজনেস মো. শহিদুল ইসলাম, হেড অব অপারেশন্স মোহাম্মদ আজিজুল হক, হেড অব কার্ডস এন্ড এডিসি শরীফ জহিরুল ইসলাম, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও বিভাগীয় প্রধান-সেলস এন্ড মার্কেটিং সামিরা ইউনুস, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট-অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড জেনারেল সার্ভিসেস লে. কর্নেল মো. খায়রুল বাশার (অব.)সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি