ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তি দ্রুত করতে চায় সিঙ্গাপুর

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তি দ্রুত করতে চায় সিঙ্গাপুর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করেন সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) মিচেল লি।

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) মিচেল লি গত বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতে চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশ-সিঙ্গাপুর মুক্ত বাণিজ্যচুক্তি (বিএসএফটিএ) দ্রুত সম্পাদনে সিঙ্গাপুরের গভীর আগ্রহ প্রকাশ করে এবং বে টার্মিনাল প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান। প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন যে, বাংলাদেশ সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পূর্ণ সহযোগিতা করবে এবং অগ্রগতি সহজতর করবে। সাক্ষাতের শুরুতেই দায়িত্ব গ্রহণ করায় প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন সিডিএ। প্রতিমন্ত্রী দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে সিডিএ প্রতিমন্ত্রীকে চলমান দ্বিপক্ষীয় কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন, বিশেষ করে দুই দেশের জনগণের মধ্যে শক্তিশালী সম্পর্কের কথা তিনি তুলে ধরেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত