ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সোনালী ব্যাংকের স্বাধীনতা দিবস উদযাপন

সোনালী ব্যাংকের স্বাধীনতা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করেছে সোনালী ব্যাংক পিএলসি। গতকাল বৃহস্পতিবার ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খানের নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজারসহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়, সব জেনারেল ম্যানেজারস অফিস, স্টাফ কলেজ, সব প্রিন্সিপাল অফিস, ট্রেনিং ইনস্টিটিউট এবং সব শাখায় জাতীয় পতাকা উত্তোলন, শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত