ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

আট মাসে রাজস্ব ঘাটতি ৭১ হাজার ৪৭২ কোটি টাকা

আট মাসে রাজস্ব ঘাটতি ৭১ হাজার ৪৭২ কোটি টাকা

চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক–কর আদায়ে ঘাটতি হয়েছে ৭১ হাজার ৪৭২ কোটি টাকা। এর আগে জুলাই-জানুয়ারিতে রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকার বেশি ছিল।

এনবিআরের হালনাগাদ তথ্য সূত্রে জানা গেছে, জুলাই–ফেব্রুয়ারি সময়ে ৩ লাখ ২৫ হাজার ৮০২ কোটি টাকার শুল্ক–কর আদায়ের লক্ষ্য ছিল এনবিআরের।

এ সময়ে আদায় হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৩৩০ কোটি টাকা। ঘাটতির পরিমাণ ৭১ হাজার ৪৭২ কোটি টাকা। আলোচ্য সময়ে প্রবৃদ্ধি ১২ দশমিক ৩৬ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে ২ লাখ ২৬ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল।

হালনাগাদ প্রতিবেদন সূত্রে জানা গেছে, জুলাই-ফেব্রুয়ারি সময়ে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও আয়কর- এই তিন খাতের মধ্যে কোনো খাতেই লক্ষ্য অর্জন হয়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত