
ব্র্যাক ব্যাংকের অর্থায়নে নির্মিত সমুদ্রগামী আফ্রাম্যাক্স তেলবাহী জাহাজ প্রথম সমুদ্রযাত্রায় যাচ্ছে। এটিই বাংলাদেশের পতাকাবাহী সর্ববৃহৎ ট্যাংকার। ‘এমটি ওমেরা লিবার্টি’ জাহাজটির মালিক ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এমজেএল বাংলাদেশ। জাহাজটির দৈর্ঘ্য ২৫০ মিটার এবং এটি সর্বোচ্চ ১,১৫,০০০ টন জ্বালানি তেল বহনে সক্ষম। ৩১ মার্চ ২০২৬ জাহাজটি প্রথম সমুদ্রযাত্রা শুরু করবে। জাহাজটির কমিশনিং/নামকরণ উপলক্ষে ২৫ মার্চ ২০২৬ দক্ষিণ কোরিয়ার দেহান শিপবিল্ডিংয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী, দেহান শিপবিল্ডিংয়ের চেয়ারম্যান ডেভিড কিম, দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিকুল ইসলাম এবং এমজেএল শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন মিনহাজুর রেজা চৌধুরী। ব্র্যাক ব্যাংকের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের এরিয়া হেড-১ আবু সাদাত চৌধুরী। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি