ঢাকা শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স¦র্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। অথচ দিনের শুরুতেও স¦র্ণের দাম গত ১৯ মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আক্রমণাত্মক বক্তব্যের পর বিনিয়োগকারীদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি হয়। এছাড়া মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’ সুদের হার কমানোর সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স¦র্ণের আকর্ষণ হঠাৎ করেই কমে গেছে। কিন্তু ট্রাম্পের ভাষণের পরপরই তা ৪ শতাংশেরও বেশি পড়ে যায়। তবে সপ্তাহের হিসেবে স¦র্ণের দাম এখনও প্রায় তিন শতাংশ বৃদ্ধির পথে রয়েছে।

বাজার সংশ্লিষ্ট তথ্যে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টার দিকে স্পট গোল্ডের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬২২ দশমিক ৫৯ ডলারে নেমে আসে। একই সময়ে, যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ৩ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৬৪৯ ডলারে। অন্যান্য মূল্যবান ধাতুর ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গেছে। এদিন স্পট সিলভার ৪ দশমিক ৯ শতাংশ কমে ৭১ দশমিক ৪৪ ডলারে নেমেছে, প্লাটিনাম ২ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯১৮ দশমিক ৩৮ ডলারে এবং প্যালাডিয়াম ০ দশমিক ৬ শতাংশ কমে হয়েছে ১ হাজার ৪৬৩ দশমিক ৭৫ ডলার। প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণে ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা আসায় তেলের দাম প্রায় সাত শতাংশ বেড়ে গেছে। বাজার বিশ্লেষকদের মতে, যুদ্ধের শুরু থেকেই তেলের দামের সঙ্গে স¦র্ণের দামের একটি নেতিবাচক বা বিপরীতমুখী সম্পর্ক দেখা যাচ্ছে।

নাটিক্সিসের বিশ্লেষক বার্নার্ড দাহদাহ বলেন, তেলের দাম ছয়-সাত শতাংশ বেড়ে যাওয়ায় বাজারে মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা বিশ্বাস করতে শুরু করেছেন যে, ফেডারেল রিজার্ভ এখনই সুদের হার কমাবে না। আর এই আশঙ্কাই স¦র্ণের দামকে নিচের দিকে ঠেলে দিচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত