ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল শুরু

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল শুরু

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলতে সম্মত হওয়ার পর থেকে দুটি জাহাজ জলপথটি অতিক্রম করেছে। গতকাল বুধবার সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা মেরিন ট্রাফিক এ তথ্য নিশ্চিত করে বলে জানায় বার্তাসংস্থা এএফপি। মেরিন ট্রাফিক এক এক্স পোস্টে জানায়, গ্রিসের মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার এনজে আর্থ প্রণালিটি অতিক্রম করে। আর লাইবেরিয়ার পতাকাবাহী ডেটোনা বিচ বন্দর আব্বাস থেকে যাত্রা শুরুর কিছুক্ষণ পরই অতিক্রম করে। এএফপির প্রতিবেদনে বলা হয়, গতকাল থেকে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত