
দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখানোর পরের কার্যদিবসেই দেশের শেয়ারবাজারে বিমা কোম্পানিগুলোর বিপরীত চিত্র দেখা গেছে। গতকাল সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় সবকটি বিমা কোম্পানির শেয়ার দামে কমেছে।
এতে সার্বিকভাবে দাম কমার তালিকা বড় হওয়ার পাশাপাশি মূল্যসূচকের বড় পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও (সিএসই)ও দাম কমার তালিকা বড় হওয়ার পাশাপাশি মূল্যসূচক কমেছে। এর আগে রোববার দেশের শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে বড় দাপট দেখায় বিমা কোম্পানিগুলো। ডিএসইতে ৫৬টি বিমা কোম্পানির শেয়ার দাম বাড়ার বিপরীতে মাত্র দুটির দাম কমে।