
গত রোববার, গ্রাহকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিংসেবা প্রদানে ‘ভিসা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড’ চালু করেছে জনতা ব্যাংক পিএলসি। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে জনতা ব্যাংকের এ কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেবদুলাল রায়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও চিফ ইনোভেশন অফিসার ফরিদা ইয়াসমিন এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: মজিবর রহমান। প্রধান অতিথির বক্তব্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এই বিশেষ কার্ডের উদ্বোধনকে জনতা ব্যাংকের জন্য একটি স্মরণীয় মাইল ফলক বলে উল্লেখ করেন। উল্লেখ্য, জনতা ব্যাংকের এ কার্ড ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা দেশে এবং পাসপোর্ট এন্ডডোর্স করে বিদেশে অনলাইনে কেনাকাটা, ফ্লাইট ও হোটেল বুকিং, মোবাইল রিচার্জ, ভিসা নেটওয়ার্কভূক্ত এটিএম থেকে স্থানীয় মুদ্রায় অর্থ উত্তোলনসহ বিভিন্ন ধরনের পেমেন্ট সুবিধা পাবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি