ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সাউথইস্ট ব্যাংক পিএলসি’র কাওরান বাজার শাখা নতুন ঠিকানায় স্থানান্তর

সাউথইস্ট ব্যাংক পিএলসি’র কাওরান বাজার শাখা নতুন ঠিকানায় স্থানান্তর

সাউথইস্ট ব্যাংক পিএলসি আধুনিক ব্যাংকিং সেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে ১৫ এপ্রিল ২০২৬ তারিখে কাওরান বাজার শাখা একই ভবনের (যমুনা ভবন, হোল্ডিং নম্বর-২, কাওরান বাজার, বা/এ, ঢাকা) সেমি বেইজমেন্ট থেকে স্থানান্তরিত হয়ে তৃতীয় তলায় কার্যক্রম শুরু করেছে। ১৫ এপ্রিল ২০২৬ তারিখে নতুন কার্যালয়ে কার্যক্রমের শুভ সূচনা উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন ঠিকানায় স্থানান্তরিত কাওরান বাজার শাখা তথ্য প্রযুক্তি সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ইসলামিক ব্যাংকিং-এর সব আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবাগুলো প্রদান করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত