ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বেজা ও মডার্ন সিনটেক্সের মধ্যে জমি লিজ চুক্তি স্বাক্ষর

বেজা ও মডার্ন সিনটেক্সের মধ্যে জমি লিজ চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং মডার্ন সিনটেক্স লিমিটেডের মধ্যে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্য জমি লিজ চুক্তি স্বাক্ষর করা হয়েছে। প্রতিষ্ঠানটি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেডে) ৩.৭৫ একর জমিতে ৭.৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। গতকাল বুধবার বেজা কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির আওতায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড), মিরসরাই, চট্টগ্রামে একটি হাই ভ্যালু পলিয়েস্টার ইয়ার্ন (উন্নতমানের পলিয়েস্টার সুতা) শিল্প প্রতিষ্ঠান স্থাপনের উদ্দেশে ভূমি লিজ প্রদান করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটি তাদের বিদ্যমান সুনাম ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশে ও আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণ করবে। অনুষ্ঠানে বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমদ বলেন, এনএসইজেডে মডার্ন সিনটেক্স লিমিটেডের মতো দেশীয় শিল্পগোষ্ঠীর বিনিয়োগে বাংলাদেশে আমদানি নির্ভরতা হ্রাস পাচ্ছে। তিনি বলেন, বেজা বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করে শিল্প স্থাপনে প্রয়োজনীয় সব সহায়তা প্রদান অব্যাহত রাখবে। তিনি বিনিয়োগকারীকে দ্রুত শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য আহ্বান জানান এবং পরিবেশের উপাদানের ওপর প্রভাব কমিয়ে পণ্য উৎপাদনে জোর দেন। মডার্ন সিনটেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী বলেন, বেজার সহযোগিতায় এনএসইজেডে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে যার দ্রুত সম্প্রসারণে তারা কাজ করছেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত