
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের ভিত্তিতে মো. মনজুর মফিজকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আগামী তিন বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে। তার এই নিয়োগ ১৬ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হয়েছে। এর আগে তিনি ১৪ ডিসেম্বর ২০২৫ থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব পালন করে আসছিলেন। এ বিষয়ে ব্যাংকটির চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, মো. মনজুর মফিজ ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতায় সমৃদ্ধ। আমরা বিশ্বাস করি, তার দক্ষ নেতৃত্ব ব্যাংকের অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিন দশকেরও বেশি সময়ের সমৃদ্ধ ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে মো. মনজুর মফিজ ১৯৯৩ সালে সোনালী ব্যাংকের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ডাচণ্ডবাংলা ব্যাংক, দি সিটি ব্যাংক, এবি ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফাইন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন। কর্পোরেট ব্যাংকিং, ফান্ড ম্যানেজমেন্ট, রিটেইল ও এসএমই ডিপোজিট বৃদ্ধি এবং এজেন্ট ব্যাংকিংয়ে তার উল্লেখযোগ্য দক্ষতা রয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি