ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে আশকোনা হজ ক্যাম্পে ‘হজ বুথ’ চালু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। গত শনিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে হজ বুথের উদ্বোধন করেন। উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম ভূঁঞা, উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবুল হাশেম এফসিএ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ, ইঞ্জিনিয়ার মো. ইদ্রিস আলী, মো. মনজুরুল আলম, মো. শরীফ চৌধুরী, সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমানসহ শীর্ষ নির্বাহীরা এবং সম্মানিত হজযাত্রীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মো. রাফাত উল্লা খান তার বক্তব্যে বলেন, হজযাত্রা মুসলমানদের জীবনের এক গুরুত্বপূর্ণ ইবাদত, যেখানে অংশগ্রহণকারী প্রত্যেকেই আল্লাহর সম্মানিত মেহমান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত