ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

পোশাক খাতে পডকাস্ট সিরিজের যাত্রা শুরু

পোশাক খাতে পডকাস্ট সিরিজের যাত্রা শুরু

বাংলাদেশের পোশাক শিল্প এবং সামগ্রিক অর্থনীতির ওপর প্রভাব বিস্তারকারী গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনার লক্ষ্যে প্রথমবারের মতো একটি পডকাস্ট সিরিজ চালু করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বর্তমান পরিচালনা পর্ষদের এই উদ্যোগটি মূলত পোশাক শিল্পের ভাবমূর্তি উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের পথরেখা তৈরির প্রতিশ্রুতিরই বলিষ্ঠ প্রতিফলন।

বিজিএমইএ’র এই ব্যতিক্রমী পডকাস্ট সিরিজে পোশাক শিল্পের ভেতর ও বাইরের বিশিষ্ট অতিথিরা অংশ নিচ্ছেন। এতে ব্যাংকার, ব্যবসায়ী নেতা, অর্থনীতিবিদ এবং নীতিনির্ধারকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের অভিজ্ঞতা, সুচিন্তিত মতামত ও সুপারিশ তুলে ধরবেন। পডকাস্ট সিরিজে উঠে আসবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ও এর সম্ভাব্য প্রভাব, বৈদেশিক মুদ্রার বিনিময় হারের গতিপ্রকৃতি এবং শিল্প প্রবৃদ্ধি ও সক্ষমতার ওপর এর প্রভাবের মতো সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তথ্যনির্ভর ও গভীর এই আলোচনার মাধ্যমে নীতিনির্ধারকদের সামনে গঠনমূলক দিকনির্দেশনা তুলে ধরাই এই উদ্যোগের লক্ষ্য- যা বাণিজ্য, ব্যবসা এবং অর্থনৈতিক সুশাসনে আরও কার্যকর ও দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত