
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির চলমান ‘ডিপোজিট ও রিকভারি মান্থ ২০২৬’-এর অংশ হিসেবে সম্প্রতি রাজধানী ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউটে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক নিয়ামত উদ্দিন আহমেদ; উপ-ব্যবস্থাপনা পরিচালক অমলেন্দু রায়; উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম ওয়ালি উল মোর্শেদ; উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আল-আমীন; এসইভিপি এবং কনজুমার ব্যাংকিং প্রধান শামীম মোর্শেদ; এসইভিপি ও এজেন্ট ব্যাংকিং প্রধান মো. আহসান উল আলম; এসইভিপি এবং এসএমই ডিভিশন প্রধান আসিফ খানসহ উর্ধ্বতন কর্মকর্তারা। ‘ডিপোজিট ও রিকভারি মান্থ ২০২৬’-এর লক্ষ্য অর্জনে সমন্বিত উদ্যোগ, কার্যকর পরিকল্পনা এবং টিমওয়ার্কের ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে, ব্যবসায়ীক পর্যালোচনাসহ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা আরও সুদৃঢ় করা এবং গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টি বৃদ্ধিতে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখার বিষয়ে সবাইকে আহবান জানানো হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি