
২০২৬ সালের পবিত্র হজ পালনকারীদের বিবিধ সেবা প্রদানের লক্ষ্যে গত রোববার ঢাকার আশকোনা হজ ক্যাম্পে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন করলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হজ অফিস, ঢাকা এর পরিচালক (যুগ্ম-সচিব) মো. লোকমান হোসেন। এই বুথ থেকে হজ যাত্রীদের বিনামূল্যে পাসপোর্ট এনডোর্সমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিময় ও হজ সংক্রান্ত তথ্যসেবা প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও হেড অব ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন মো. ইকবাল, হেড অব এসএমই, রিটেইল অ্যান্ড এগ্রিকালচার ব্যাংকিং ডিভিশন মো. আমজাদ হোসেন ফকির, হেড অব জিএসডি (ভারপ্রাপ্ত) মেজর আহমেদ মোস্তফা সাইরাস (অবসরপ্রাপ্ত), হেড অব শরিয়াহ সেক্রেটারিয়েট ডিভিশন কেএম রহমাতুল্লাহ, হেড অব ব্র্যান্ড কমিউনিকেশনস অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স সোহেল এ রহমানী, উত্তরা মডেল টাউন শাখার প্রধান মো. খালেদ হোসেন, আশকোনা শাখার প্রধান শাহনুর মো. অলিউল হাসান এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা। উদ্বোধন শেষে ব্যাংকের পক্ষ থেকে হজ যাত্রীদের মধ্যে হজ যাত্রায় সহায়ক উপহার সামগ্রী প্রদান করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি