
যুক্তরাজ্য মালিকানাধীন তৈরি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান মেসার্স এক্সপেরিয়েন্স ক্লদিং কোম্পানি লিমিটেড ঢাকা ইপিজেডে তাদের ব্যবসা পরিচালনার ৩০ বছর পূর্ণ করার মাধ্যমে বেপজার সঙ্গে তাদের চুক্তির মেয়াদ শেষ করেছে। এ পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার কোম্পানিটি তাদের বিনিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে পরবর্তী ৩০ বছরের জন্য চুক্তিটি নবায়ন করে।
বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং মেসার্স এক্সপেরিয়েন্স ক্লদিং কোম্পানি লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক জুলফিকার মাকসুদ এ নবায়ন চুক্তিতে স্বাক্ষর করেন। উল্লেখ্য, বর্তমানে প্রতিষ্ঠানটির প্রকৃত বিনিয়োগ ১৫.১৬ মিলিয়ন মার্কিন ডলার এবং কোম্পানিটিতে ২৪৮৫ জন বাংলাদেশি নাগরিক কর্মরত রয়েছে। এই চুক্তি নবায়ন বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের অবিচল আস্থার বহিপ্রকাশ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি