
‘মনোসামাজিক স্বাস্থ্য নিশ্চিত করি, শোভন কর্মপরিবেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার বিশ্ব কর্মক্ষেত্র নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস ২০২৬ পালন করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আকিজ রিসোর্স। এ উপলক্ষে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এসেনসিয়ালস, আকিজ সিমেন্ট, আকিজ ইস্পাত, আকিজ রেডিমিক্স কংক্রিট, আকিজ অ্যাসফল্ট প্ল্যান্ট, আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং, আকিজ পলিফাইবার, আকিজ ফিড ও আকিজ বিল্ডিং সলিউশনসের কারখানাগুলো দিনব্যাপী র্যালি, সচেতনতামূলক সেমিনার ও কুইজ প্রতিযোগিতার আয়োাজন করা হয়। পাশাপাশি আকিজ রিসোর্সের চ্যারিটি সংস্থা শেখ ফারিক উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট ও লিভার কেয়ার ভ্যাকসিনেশনের যৌথ উদ্যোগে কর্মীদের জন্য হেপাটাইটিস বি পরীক্ষা ও টিকাদান কার্যক্রম পরিচালিত হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি