
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির বোর্ড অডিট কমিটির ২৭৮তম সভা গতকাল মঙ্গলবার ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মো. রিয়াজুল করিম। সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও বোর্ড অডিট কমিটির সদস্য ফকির মাসরিকুজ্জামান এবং ফকির মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি