ঢাকা শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ব্যাংক এশিয়া ও র‌্যানকন ব্রিটিশ মোটরসের মধ্যে চুক্তি স্বাক্ষর

ব্যাংক এশিয়া ও র‌্যানকন ব্রিটিশ মোটরসের মধ্যে চুক্তি স্বাক্ষর

বাংলাদেশে এমজি (মরিসাস গেরেজ) গাড়ির একমাত্র অনুমোদিত পরিবেশক র‌্যানকন ব্রিটিশ মোটরস্ লিমিটেডের সঙ্গে একটি অংশীদারিত্বমূলক চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এ চুক্তির আওতায় ব্যাংক এশিয়া এমজি ব্রান্ডের গাড়ি ক্রয়ের ক্ষেত্রে গ্রাহকদের আকর্ষণীয় ও সহজলভ্য অটো লোন সুবিধা প্রদান করবে। গত মঙ্গলবার আয়োজিত আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং সৈয়দ জুলকার নাইন ও র‌্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেডের সিইও হোসাইন মাসনুর চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ অংশীদারিত্ব রিটেইল ব্যাংকিং খাতে উন্নত সেবা প্রদানে ব্যাংক এশিয়ার অঙ্গীকারের প্রতিফলন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত