
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর কার্যালয় রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসই টাওয়ারে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে বিএপিএলসি ও ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর মধ্যে একটি চুক্তি সই হয়েছে। গতকাল রোববার ডিএসই কার্যালয়ে এ চুক্তি সই হয় বলে ডিএসইতে থেকে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিএপিএলসি তাদের অফিস নিকুঞ্জস্থ ডিএসই টাওয়ারে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে ডিএসই ও বিএপিএলসির মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান, আবিদ হোসেন খান, বিএপিএলসির প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদ ও ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার সৈয়দ ইসতিয়াক আহমেদ প্রমুখ। ডিএসই টাওয়ারে বিএপিএলসির এই অফিস স্থানান্তর দেশের পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করবে বলে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।