
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্লিন এনার্জি, ব্যাটারি, বৈদ্যুতিক যান ও ডিজিটাল প্রযুক্তির প্রয়োজনীয় খনিজ সম্পদের সরবরাহ চেইন শক্তিশালী করতে নতুন অর্থায়ন সুবিধা চালু করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গতকাল রোববার উজবেকিস্তানের সমরকন্দে এডিবির ৫৯তম বার্ষিক সম্মেলনে এই উদ্যোগের ঘোষণা দেন সংস্থাটির প্রেসিডেন্ট মাসাতো কান্দা।
এডিবি জানায়, ক্রিটিক্যাল মিনারেলস-টু-ম্যানুফ্যাকচারিং ফাইন্যান্সিং পার্টনারশিপ ফ্যাসিলিটি নামের এই উদ্যোগের মূল লক্ষ্য অঞ্চলটিকে শুধুমাত্র খনি উত্তোলনের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রক্রিয়াকরণ, উৎপাদন এবং রিসাইক্লিংয়ের মতো উচ্চণ্ডমূল্যের শিল্পে নিয়ে যাওয়া।